সাবুদানা 500gm (premium quality)

TK 750.00 TK 650.00

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : PXCO13

- +
ঢাকার ভিতরে ৭০ টাকা
ঢাকার বাহিরে ১৩৫ টাকা

বিস্তারিত

সাবুদানা আমরা প্রায় সবাই ছোটবেলা থেকেই চিনি। বিশেষ করে জ্বর বা অসুস্থতার সময় মায়েরা স্নেহভরে এই নরম, সহজপাচ্য খাবারটি খেতে দিতেন। অনেকে আবার সাধারণ সময়েও এর সহজ স্বাদের জন্য সাবু খেতে পছন্দ করেন। প্রাপ্তবয়স্কদের মধ্যেও যারা ভাত বা শক্ত খাবার খেতে পারেন না, তাদের জন্য সাবু একটি ভালো বিকল্প।

বিভিন্ন দেশে চাইনিজ মুদি দোকানগুলোতে নানা রঙ ও আকৃতির সাবুদানা পাওয়া যায়। তবে আমাদের কাছে সবচেয়ে পরিচিত সাদা মুক্তোর মতো ক্রিস্টাল ছোট ছোট দানা। সাগু চিনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।এই সাবুদানা দিয়ে নানা রকম মুখরোচক খাবার তৈরি করা হয়, যেমন: পায়েস, ফালুদা, সুজি বা হালুয়া ইত্যাদি। সাগু মূলত একটি ভালো কার্বোহাইড্রেট বা শর্করার উৎস, তবে এতে অন্যান্য ভিটামিন ও মিনারেলের পরিমাণ তুলনামূলকভাবে কম।